স্টাফ রিপোর্টার: স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ বগুড়ার আয়োজনে এবং বাংলাদেশ সমন্বিত গ্রাম উন্নয়ন মঞ্চ (বিভা) এর সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ায় দুস্থ পরিবারগুলোর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে ইয়ুথ বগুড়ার আহ্বায়ক, ইঞ্জিনিয়ার এ এস এম সাদিকুল ইসলাম সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রিয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) জনাব সাকিব মাহদী। তিনি বলেন "একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ধনী-দরিদ্রের মাঝে বিদ্যমান প্রকট বৈষম্যের অবসান ঘটাতে হবে।" সেজন্যে সমাজের বিত্তবানদের তিনি এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদুল হাসান স্বপন, হেলথ স্টার্টআপ 'রোমাটো' প্রতিষ্ঠাতা ফাহিম শাহরিয়ার মিরাজ, আকাশতারা গণপাঠাগারের যুগ্ম আহবায়ক রাজিব হোসেন ও মোহাম্মদ আলহাজ, ইয়ুথ বগুড়া'র তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সাদমান শাকিব নিলয়, বিশিষ্ট সমাজ সেবক মেহেরুল ইসলাম রতন ও জুলাই বিপ্লবের ছাত্রনেতা রাব্বি হাসান মন্ডল।
উপহার বিতরণ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।