দিনাজপুরের বীরগঞ্জে (১৮ অক্টোবর) শনিবার বিকাল ৩ টায় বীরগঞ্জ ফাযিল মাদ্রাসার হোল রুমে নির্বাচনী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জনাব অধ্যক্ষ হারুনুর রশিদ খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তি ও সমাজ সেবক জননেতা মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলার সভাপতি,সাবেক ছাত্রনেতা ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী জননেতা জাকিরুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সম্মানিত অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন।তিনি বলেন সংগঠনকে শক্তিশালী করতে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববান হতে হবে। আদর্শিক কর্মী গড়ার মাধ্যমে সমাজ পরিবর্তনের সংগ্রামকে বেগবান করতে হবে।
তিনি আরও বলেন আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়াই জামায়াতের লক্ষ্য, আর এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত থাকতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলার সহ সভাপতি,বীরগঞ্জ পৌর সভার বিশিষ্ট ব্যাবসায়ী ও সামাজ সেবক ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ প্রার্থী জননেতা রাশেদুন নবী বাবু।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক ও জামায়াত মনোনীত ঘোড়াঘাট উপজেলার ১ নং ফুলকিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী জননেতা এনামুল হক।
শ্রমিক কল্যান ফেডারেশনের বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর জেলা উত্তরের সাবেক সভাপতি মো হামিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ খান বলেন বাংলাদেশে শ্রমিকরা আজ সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত। অথচ এই শ্রমজীবী মানুষদের ঘাম-রক্তেই গড়ে উঠেছে আমাদের অর্থনীতি, শিল্প-কারখানা, সড়ক-মহাসড়ক। আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকার ভোগ করতে পারবে।
তিনি আরও বলেন নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হলে Proportional Representation (পিআর) ভিত্তিক নির্বাচনী ব্যবস্থা প্রয়োজন। এতে জনগণের প্রকৃত মতামত ও অংশগ্রহণ জাতীয় সংসদে প্রতিফলিত হবে। আমরা একটি কল্যাণরাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি, যেখানে শ্রমিক-মেহনতি মানুষদের অধিকার নিশ্চিত করা হবে আইনি ও সাংবিধানিকভাবে।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা মতিউর রহমান বলেন
শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘামে তৈরি হচ্ছে দেশের অবকাঠামো, শিল্প ও কৃষির ভিত্তি। কিন্তু তারা এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে সাংবিধানিক ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, যারা দেশের মেরুদণ্ড হিসেবে কাজ করছে, তাদের প্রতি অবহেলা করা ন্যায়সঙ্গত নয়। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের মর্যাদা রক্ষা করা হবে আমার অঙ্গীকার।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব জাকিরুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে শ্রমিকরা নানাভাবে নিপীড়নের শিকার হচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিকদের সচেতন হওয়া ও সংগঠিত হওয়া জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলার সহ-সভাপতি জনাব রাশেদুন নবী বাবু বলেন একটি উন্নত,পরিচ্ছন্ন ও মানবিক পৌরসভা গড়তে হলে শ্রমিক ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমি নির্বাচিত হলে বীরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, নিরাপদ ও কর্মসংস্থানমুখী নগরীতে রূপান্তর করবো ইনশাআল্লাহ। শ্রমজীবী মানুষদের জন্য থাকবে বিশেষ সেবা,স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণের ব্যবস্থা।
তিনি আরও বলেন শ্রমিক শ্রেণি বঞ্চিত থাকবে না এই অঙ্গীকার নিয়েই আমি নির্বাচনী মাঠে নেমেছি। উন্নয়ন হবে জনসম্পৃক্ত এবং প্রতিটি সিদ্ধান্ত হবে জনগণের মতামতের ভিত্তিতে।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলার সহ সাধারণ সম্পাদক জনাব হাদিউজ্জামান হাদি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির ক্বারী আজিজুর রহমান।
শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা অর্থ সম্পাদক মো বেলাল হোসেন সহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।