৬ বৈশাখ, ১৪৩৩

১৯ এপ্রিল, ২০২৬

কালাইয়ে এস এম রাশেদুল আলম সবুজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন
কালাইয়ে এস এম রাশেদুল আলম সবুজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত এস এম রাশেদুল আলম সবুজ ফুটবল টুর্নামেন্ট-এর জমজমাট ফাইনাল ম্যাচে বিজয়ী হয়েছে মাত্রাই ইউনিয়ন পরিষদ। রোমাঞ্চকর এই দ্বৈরথে রানারআপ হয়েছে কালাই পৌরসভা দল। স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-সমর্থনে ম্যাচটি পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।

ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল, ম্যান অব দ্য ম্যাচসহ সান্ত্বনা পুরস্কার তুলে দেন জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের দাঁড়িপাল্লার সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।

এসময় জয়পুরহাট-২ আসনের দাঁড়িপাল্লার সংসদ সদস্য এস এম রাশেদুল আলম সবুজসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, গ্রামবাংলার ফুটবল এখনো মানুষের মাঝে বিনোদন, ঐক্য ও সৌহার্দ্যের প্রতীক। তারা টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের আহ্বান জানান।