১৮ বৈশাখ, ১৪৩৩

০১ মে, ২০২৬

নওগাঁয় ঈদের দিনে মোটর সাইকেল দূর্ঘটনায় কিশোর নিহত : দুই বন্ধু আহত

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ৪:২৬ অপরাহ্ন
নওগাঁয় ঈদের দিনে মোটর সাইকেল দূর্ঘটনায় কিশোর নিহত : দুই বন্ধু আহত
নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের আরও দুই বন্ধু। 
 
সোমবার (৩১)  মার্চ বেলা ১২ টার দিকে উপজেলার কালাইবাড়ী -দিঘিরহাট আঞ্চলিক সড়কের মিরাপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। 
 
নিহত শাহিন আলম (১৭) পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। এ ঘটনায় আহতরা হলো সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের তাহিরের ছেলে আহসান আলী (১৭) এবং পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে জামিরুল (১৭)।
 
সাপাহার থানা পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু মিলে ঈদে ঘুরতে যাওয়ার উদ্দেশ্য বের হয়েছিল। অতিরিক্ত গতির কারনে মোটরসাইকেলটি মিরাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শহিন আলম নিহত হয়। তার সঙ্গে  মোটরসাইকেলে থাকা বাকি দুই জন আহত হয়।
 
আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহসান আলীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
সাপাহার থানার ওসি আব্দুল আজিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়োছিলো। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।