১৭ বৈশাখ, ১৪৩৩

৩০ এপ্রিল, ২০২৬

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণই নির্ধারণ করবে

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন
বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণই নির্ধারণ করবে

বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস।

মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনকে উদ্ধৃত করে ট্যামি ব্রুসের কাছে প্রশ্ন করেন ওই সাংবাদিক।

যেখানে বাংলাদেশে ‘ইসলামি চরমপন্থা’র বিষয়টি উল্লেখ করা হয়। জবাবে ট্যামি ব্রুস বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বেশ কিছু ইস্যু রয়েছে। এটি এমন একটি দেশ যা নিয়ে আমরা প্রায়ই কথা বলেছি, বিশেষ করে এখানে উত্থাপিত প্রশ্নের আলোকে।