১৭ বৈশাখ, ১৪৩৩

৩০ এপ্রিল, ২০২৬

সাবেক ডিএমপি কমিশনারসহ আসামি ৮

চানখাঁরপুলের গণহত্যা মামলার প্রতিবেদন দাখিল

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ১:১০ অপরাহ্ন
চানখাঁরপুলের গণহত্যা মামলার প্রতিবেদন দাখিল

জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে সময় সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আগামী কয়েকদিনের মধ্যেই এই প্রতিবেদনা ওপর ভিত্তি করে ফরমাল চার্জ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ সোমবার ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তবে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধেও এ মামলায় সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। তবে তার বিরুদ্ধে পৃথকভাবে প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি।

এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করা হয়েছে।

এ মামলায় গ্রেফতার আসামিরা হলেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো: সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম।

ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শহীদ শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, শহীদ মো: ইয়াকুব, শহীদ মো: রাকিব হাওলাদার, শহীদ মো: ইসমামুল হক, ও শহীদ মানিক মিয়া শাহরিকদের গুলি করে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

তদন্তকালে পলাতক আসামি হাবিবুর রহমানসহ অন্যান্য আসামিদের সরাসরি তত্ত্বাবধান বা সরাসরি অংশগ্রহণ, অধিনস্থদের নির্দেশ প্রদান, সহযোগিতা, সুযোগ তৈরি, সহায়তা এবং তিনি তার অধীনস্থদের মাধ্যমে নির্যাতন, হত্যাকাণ্ড সংঘটন, উক্তরূপ অপরাধ সংঘটন হতে বিরত না রাখা কিংবা হত্যাকাণ্ড সংঘটনকারীদের বিরুদ্ধে কোনোরূপ ব্যবস্থা না নেয়াসহ অন্যান্য উপায়ে ভূমিকা রাখার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।