১৭ বৈশাখ, ১৪৩৩

৩০ এপ্রিল, ২০২৬

পিকআপভ্যানের চাপায় অটোরিকশার পাঁচযাত্রী নিহত

নিউজ ডেস্ক: প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
পিকআপভ্যানের চাপায় অটোরিকশার পাঁচযাত্রী নিহত

রাঙামাটির কাউখালীতে পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচযাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালের দিকে উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম  এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।