বিশিষ্ট কবি, লেখক, রাষ্ট্র চিন্তক, গবেষক ফরহাদ মাজহার আগামীকাল শুক্রবার বগুড়ায় আসছেন। তিনি বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।
বগুড়ার সিনিয়র সাংবাদিক, ইতিহাস গবেষক আব্দুর রহীম বগরা ফরহাদ মাজহারের বগুড়ায় আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দার্শনিক ফরহাদ মাজহার শেখ হাসিনার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে লেখনির মাধ্যমে সক্রিয় ছিলেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন সরকারের রূপরেখা এবং তাদের কার্যক্রম নিয়ে নিয়মিত অনলাইনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।