"কিড্স কেয়ার ফাউন্ডেশন পাঠাগারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা মোঃ শরিফুর রহমানের সভাপতিত্বে আজ শুক্রবার বিকেলে কারবালাপাড়া মা আমেনা জামে মসজিদ কমপ্লেক্স এর নীচ তলায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, ড. রফিক রইচ, প্রকৌশলি এএইচ তালুকদার, রেজাউল করিম, কবি সৌপর্ন মাসুম। স্বাগত বক্তব্য রাখেন আরো কিড্স কেয়ার ফাউন্ডেশন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মোস্তফা কামাল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ, মোখলেছুর রহমান মুকুল, শরিফুল ইসলাম সবুজ, মাহবুবুল আলম, মোঃ মিজানুর রহমান, নাজমুল কাদের প্রমূখ।
রচনা প্রতিযোগিতায় দুটি শাখায় প্রায় চল্লিশ জন অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৬ জন বিজয়ীর মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
রচনার বিষয় ছিল ক -বিভাগ মাধ্যমিক স্তরে উন্নত জীবন গঠনে বই পড়ার গরুত্ব ও খ- বিভাগ কলেজ পর্যায়ে সু- নাগরিক ও সুন্দর সমাজ বিনির্মানে পাঠাগারের ভুমিকা।