১৭ বৈশাখ, ১৪৩৩

৩০ এপ্রিল, ২০২৬

আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: মে ২৪, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করবেন। এদিন বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

 

শনিবার বিকালে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে আজ বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।