বগুড়া জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গাবতলী উপজেলা জামায়াত অফিসে গাবতলী উপজেলার শহীদ পরিবার এবং জামায়াত সমর্থিত ইউপি সদস্যদের মাঝে পবিত্র ঈদুল আজহা পালনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফভিওিক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ চায় যা কোরআনের দ্বারা পরিচালিত হবে। তিনি দেশের অন্যায়, জুলুম ও ষড়র বিরুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠোনে বিশেষ অতিথি ছিলেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবদুল ওয়াদুদ।
এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।