বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত বুধবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাবিবুর রশিদ সন্ধান সরকারকে সভাপতি ও এম.আর হাসান পলাশকে সাধারণ সম্পাদক এবং সামস্ ইসলাম সাগরকে সাংগঠনিক সম্পাদক করে ১৬১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বুধবার এই কমিটি অনুমোদন করেন।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা গ্রামের মোখসেদুলের আলমের ছেলে জুলাই আন্দোলনের প্রথম সারীর যোদ্ধা মেহেদি হাসান মাসুম। বিগত দিনের রাজনৈতিক কর্মকান্ডের বিবেচনায় তাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়। তিনি ছাত্রদলে একজন দক্ষ নেতা হিসেবে এ পদে স্থান লাভ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর জেলায় আহবায়ক কমিটি গঠিত হয়। বুধবার কমিটি পূর্নাঙ্গ হওয়ায় নবগঠিত নতুন নেতৃত্বকে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।