ভোরের পাখি শিল্পীগোষ্ঠী, বগুড়া এর আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জাতীয় ও স্থানীয় শিল্পীদের নিয়ে শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে এক জমজমাট সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়।
ভোরের পাখি শিল্পীগোষ্ঠী এর পরিচালক শিল্পী এনামুল হক এর সভাপতিত্বে উক্ত আড্ডায় উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের শিল্পী ও নাট্যকার মাসুদ রানা, মহানগর শিল্পীগোষ্ঠী ঢাকা এর পরিচালক আবু রায়হান, বিশিষ্ট শিল্পী ও অভিনেতা শফিক আদনান, ভোরের শিল্পীগোষ্ঠীর তত্বাবধায়ক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, বগুড়া সমন্বয় সাহিত্য-সাংস্কৃতিক সংসদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, মাহী শিল্পীগোষ্ঠী বগুড়ার চেয়ারম্যান সাইয়েদ কুতুব সাব্বির, বগুড়া সংস্কৃতি কেন্দ্রের সাবেক সেক্রেটারি আবুল কাশেম আমিন, সমন্বয় এর সাবেক পরিচালক রাকিব রাশেদ সহ ভোরের পাখি শিল্পীগোষ্ঠীর সকল শিল্পীবৃন্দ।
পারস্পরিক মতবিনিময়, গান আড্ডা এবং গল্পের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় ।