রাজশাহী বিভাগীয় লীগ খেলতে গিয়ে মারাত্মক আহত বগুড়া জেলা অনুর্ধ্ব-১৫ ফুটবল দলের অন্যতম সদস্য শ্রী সবুজ চন্দ্র দাসকে দেখতে সোমবার সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
তিনি সবুজের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন। তিনি কিশোর ফুটবলার সবুজের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, যুব ও ক্রীড়া কমিটির সদস্য প্রভাষক আব্দুল হাদি শফিক, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইলিয়াস মাখদুম এবং আহত ফুটবলার সবুজের মা-বাবা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অতিসম্প্রতি রাজশাহী স্টেডিয়ামে অনিুষ্ঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অ-১৫ ফুটবল প্রতিযোগিতার রাজশাহী জোনের সিরাজগঞ্জ বনাম বগুড়ার মধ্যকার খেলায় আঘাত প্রাপ্ত হয়ে সবুজের পা ভেঙ্গে যায়। প্রতিযোগিতায় বগুড়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।