নওগাঁ জেলার নিয়ামতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান বাদশা( ২৮) কে গভীর রাতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। বাদশার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।
গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে নিতাই(৫৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সুফিয়ান বাদশা শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঁজিরা গ্রামের মৃত আফাজ উদ্দিন মোল্লা সাবেক উপজেলা চেয়ারম্যান এর পুত্র ও নিতাই রসুলপুর ইউনিয়নের কাকশা গ্রামের জলধর এর পুত্র। সে একজন মাদক মামলার ওয়ারেন ভুক্ত আসামি।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।