জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আর্দশ শিক্ষক ফোরামের আয়োজনে ৬ই জুলাই সকাল ১০ ঘটিকায় পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো: মোস্তাফিজুর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান, প্রভাষক ও সভাপতি জেলা আর্দশ শিক্ষক ফোরাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: আবুল বাশার সভাপতি পাঁচবিবি উপজেলা আর্দশ শিক্ষক ফোরাম ও প্রধান শিক্ষক দারুল ইসলাহ একাডেমি , মো: মুকুল হোসেন বড়মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো: আনোয়ার হোসেন প্রভাষক পাঁচবিবি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনটির সমসাময়িক বিষয়ে করণীয় ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষকরা সমাজের শ্রেষ্ঠ সন্তান সমাজ পরিবর্তনে শিক্ষকদের ভূমিকা অনেক। দেশ ও জাতির কান্তি কালে এই শিক্ষকরাই ছাত্রদের পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাড়িয়েছিল প্রথমে পরবর্তীতে সারা বাংলাদেশ থেকে অনেক শিক্ষকরাই তাদের পাশে দাড়িয়েছিল। জুলাই আন্দোলনে আহত ও নিহত সকলকে স্মরণ করে এবং আজকে আশুরার দিন এর ফজিলত নিয়ে কথা বলেন। একজন আদর্শ শিক্ষক অনেক আর্দশ শিক্ষার্থী তৈরি করতে পারে যারা পরবর্তীতে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। এই শিক্ষার্থীরা সৎ হলে আগামীতে দেশ থেকে দুর্নীতি চাঁদাবাজ অন্যায় ধর্ষণ চুরি ছিনতাই সহ অনেক অপরাধ দূর হবে। আদর্শ বাংলাদেশ গঠনে বর্তমান শিক্ষকদেরকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। দেশ ও সমাজ ভালো রাখতে আল্লাহ ভিতী লোককে ক্ষমতায় আনতে হবে যারা নিজেরা অন্যায় করেনা ও অন্যদেরকে অন্যায় করতে দিবেনা। আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য ও কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে আপনারা সকলেই সহযোগিতা করবেন যার ফলে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেন ইসলামি দলগুলো যায় এবং সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে। আওয়ামী দুঃশাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও নেতারা। প্রধান ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে এসব কথা বলে।
সবশেষে জুলাই আন্দোলনে নিহতের জন্য ও আশুরা উপলক্ষ্যে দোয়া করে মতবিনিময় সভাটি সকাল সাড়ে এগারোটায় শেষ হয়।