বুধবার সিরাজগঞ্জের সলঙ্গায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সলঙ্গার সমাজ কল্যাণ সমিতির আব্দুর রশীদ তর্কবাগীশ পাঠাগার ও আব্দুল ওয়াহেদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্বে করেন সংগঠনের সলঙ্গা থানা সভাপতি আব্দুল গফুর মোল্লা।
থানা সেক্রেটারি এস এম ফারুক হায়দতারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর বগুড়া অঞ্চল পরিচালক সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা সভাপতি রুহুল আমিন সিদ্দিক (খসরু) এবং সলঙ্গা থানার প্রধান উপদেষ্টা রাশিদুল ইসলাম শহীদ।
প্রধান অতিথি বলেন, জুলাইয়ের রক্তাক্ত পথ মাড়িয়ে পাওয়া নতুন বাংলাদেশকে সুখী-সমৃদ্ধশালী করে গড়ে তুলতে ব্যবসায়ীদেরকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে যারা হালাল পথে ব্যবসা করছেন তাদেরকে নতুন বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে হবে।