১৪ বৈশাখ, ১৪৩৩

২৮ এপ্রিল, ২০২৬

স্বকালের আয়োজনে কবি আল মাহমুদের জন্ম বার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন
স্বকালের আয়োজনে কবি আল মাহমুদের জন্ম বার্ষিকী পালিত
শুক্রবার বিকেলে নবাববাড়ি রোডে স্বসাপের নিজস্ব কার্যালয়ে কবি আল মাহমুদের জন্ম বার্ষিকী উপলক্ষে স্বকাল সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে ও শরিফুল ইসলাম সবুজের উপস্থাপনায় আলোচনায় সভা ও কবিতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অধ্যাপক এমদাদুল হক। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন কবি গীতিকার ও নজরুল গবেষক এ কে আজাদ।
 
কবিতা আবৃত্তি করেন হাসান রুহুল, মাহবুবুর রহমান পাশা। আরো আলোচনা করেন অধ্যাপক আখতার ইবনে জহর, অধ্যাপক মিজানুর রহমান, আসাদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, রায়হানুল ইসলাম।