বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ১৯ জুলাই সমাবেশের সাফল্য কামনা করে বুধবার বগুড়া শহরে বিশাল মিছিল করেছে জামায়াত।
বগুড়া শহর জামায়াতের উদ্যোগে বিকেলে আইন কলেজ চত্বরে মিচিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, আল-আমিন, আজগর আলী, অধ্যাপক আব্দুস ছালাম তুহিন, শাহীন মিয়া, আব্দুল হামিদ বেগ প্রমূখ।
মিছিলটি নবাববাড়ী রোড থেকে শুরু হয়ে জজকোর্টের সামনে দিয়ে ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা অতিক্রম করে বড়গোলা হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।