১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় বিএনপির শোক মিছিল ও দোয়া মাহফিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়ায় শোক মিছিল করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাব বাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

মিছিল ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহবুবর রহমান, সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো: মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগার তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সাইফুল ইসলাম, জেলা সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক নেতা কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।

অপরদিকে বাদ জুম্মা জেলা বিএনপির আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।