১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন জামায়াত আমির!

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন
সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন জামায়াত আমির!

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে যান। গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন।

দায়িত্বরত চিকিৎসকগণ দ্রুত ব্যবস্থা গ্রহণের পর চিকিৎসকদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি আবারও বক্তব্য শুরু করেন। তবে, দাঁড়াতে পারেননি। মঞ্চের মেঝেতে বসেই বক্তব্য শেষ করেছেন।

 

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।