১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই বক্তব্য শেষ করলেন আমীরে জামায়াত

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই বক্তব্য শেষ করলেন আমীরে জামায়াত

জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ হয়ে টানা দুইবার মঞ্চে লুটে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেন।

শফিকুর রহমান বলেন, আবু সাঈদরা বুক পেতে না দিলে এই বাংলাদেশ আমরা দেখতাম না। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা যেন তাদেরকে অবজ্ঞা না করি।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

মঞ্চে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরেই প্রথমবার লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত নেতাকর্মীরা তাকে সামলে নিলে আবারও উঠে বক্তব্য অব্যাহত রাখেন তিনি। তবে এরপর আবারও দ্বিতীয়বারের মতো পড়ে যান জামায়াত আমির। মঞ্চে বসে থাকা অবস্থায় বক্তব্য দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

জামায়াতের এই মহাসমাবেশে অংশ নিতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। দলটির পক্ষ থেকে সমাবেশে দেশের ডান ও ধর্মভিত্তিক ঘরানার একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এনসিপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল সমাবেশে প্রতিনিধি পাঠিয়েছে বলে জানা গেছে।