বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা আজ বুধবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শহর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। সভা সঞ্চালনা করেন যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিক।
সভায় সংগঠন মজবুতকরণের লক্ষ্যে বেশকিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেই সাথে যুবকদের মাঝে জামায়াতে ইসলামীর আহ্বান পৌঁছানোর লক্ষ্যে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নামে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহীত হয়।
টুর্নামেন্ট পরিচালনার জন্য আব্দুল হাদী শফিকপরিচালক এবং মোস্তফা মোঘলকে সদসন্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এনামুল হক রানা, দেলোয়ার হোসেন এবং আবু হুরায়রা।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আওতাধীন সকল ওয়ার্ড, ইউনিয়ন এবং সহযোগি সংগঠন সমূহ এই টুর্নামেন্টে অংশগ্রহনের সুযোগ পাবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।