বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।
শুক্রবার ( ২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ এই দেশে বিপুল সম্পদ দিয়েছেন। কিন্তু চুরি, চাঁদাবাজি আর দুর্নীতির কারণে দেশ পিছিয়ে আছে। যদি সত্যিকার সৎ মানুষ সংসদে যেতে পারত, তাহলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো ।
তিনি বলেন, জামায়াতে ইসলামী দল নিয়ন্ত্রণ করেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। সমাজ পরিবর্তনে ইসলামি ও দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে নিতে চায় জামায়াতে ইসলামী।
তিনি আরও বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং মানবতার বিজয়ের লক্ষ্যে এ পথচলা।আল্লাহ এই দেশে বিপুল সম্পদ দিয়েছেন। কিন্তু চুরি, চাঁদাবাজি আর দুর্নীতির কারণে দেশ পিছিয়ে আছে। যদি সত্যিকার সৎ মানুষ সংসদে যেতে পারত, তাহলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।’
জামায়াত আমির বলেন, ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা।’
গত সাড়ে ১৫ বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আমরা যাবোই বা কোথায়? আমাদের তো বেগম পাড়াও নাই, কৃষি পাড়াও আমাদের নাই, তাহলে যাবো কোথায়? কারোর আছে বেগম পাড়া। কারোর আছে কৃষি পাড়া। আমাদের নাইতো ওটা এবং আমাদের প্রয়োজনও নাই ।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এদেশের মানুষকে ভালোবাসি ও এদেশের মাটিকে আমরা ভালোবাসি। এজন্য অনুকূল-প্রতিকূল সব অবস্থাতেই আমরা এ দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকাতো সমস্যা নাই কিন্তু প্রতিকূল অবস্থায় থাকাটা চ্যালেঞ্জিং।