বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ২ নম্বর ওয়ার্ডের যুব বিভাগের উদ্যোগে শুক্রবার সকালে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ওয়ার্ড আমির ডাক্তার আবু বকর সিদ্দিক, সেক্রেটারি নামিরুল হক জার্জিস, জামায়াত নেতা মাওলানা হেফজুল বারী, আল মামুন রাসেল, আবু সুফিয়ান লিখন, সাব্বির হোসেন, সুমন ফকির, মিনহাজ আহমেদ, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, সানি প্রমুখ।
রাস্তার ডিভাইডারে, সুবিলের পাশ দিয়ে, সুবিল মসজিদের পাশে, কেন্দ্রীয় মসজিদে ও কেন্দ্রীয় গোরস্থানে প্রায় পাঁচ’শ বনজ গাছের চারা রোপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুই নম্বর ওয়ার্ডের টিএনটি বাজার ও কলেজ মোড়ে গণসংযোগ করেন শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
তিনি এলাকার জনসাধারনের সাথে কুশল বিনিময় করেন এবং সুন্দর সমাজ গঠনের সকলের সহযোগিতা কামনা করেন।