৩০ জুলাই বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে একটি গুরুত্বপূর্ণ কর্মপরিষদ বৈঠক বিকাল ৫টায় বীরগঞ্জ জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা আমির ক্বারী আজিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মোঃ মতিউর রহমান।
তিনি দলের আদর্শ, সাংগঠনিক শৃংঙ্খলা, সদস্যদের দায়িত্ববোধ এবং আগামীর রাজনৈতিক করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতি ক্বারী আজিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “একটি সংগঠন শুধু আদর্শ নয়, সুশৃঙ্খল কাঠামো ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে সমাজে প্রভাব সৃষ্টি করে। আমাদের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল, আত্মনিয়োজিত ও আল্লাহভীরু হতে হবে।” তিনি আরও বলেন, “আমাদের কাজ শুধু রাজনীতি নয়- মানবসেবা, শুদ্ধ চিন্তা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নিজেকে প্রস্তুত রাখা আবশ্যক। দাওয়াত, ত্যাগ ও সংগঠনের প্রতি আনুগত্যই আমাদের প্রকৃত পরিচয়।”
তিনি নিজ নিজ এলাকায় দাওয়াতি ও সামাজিক কার্যক্রমকে আরও বেগবান করে জনসাধারণের হৃদয়ে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য কর্মপরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানান।
উপজেলা শাখার সকল কর্মপরিষদ সদস্যবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দেশের শান্তি, ন্যায়বিচার ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।