১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

সুলতানগঞ্জ হাইস্কুলে আন্ত :শ্রেণি ফুটবল প্রতিযোগিতায় অষ্টম শ্রেণী চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার: প্রকাশিত: অগাস্ট ১৪, ২০২৫, ১:৫০ অপরাহ্ন
সুলতানগঞ্জ হাইস্কুলে আন্ত :শ্রেণি ফুটবল প্রতিযোগিতায় অষ্টম শ্রেণী চ্যাম্পিয়ন

 

সুলতানগঞ্জ হাইস্কুলে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতায় অষ্টম শ্রেণী অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অষ্টম শ্রেণী ৩ - ০ গোলে দশম শ্রেণীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হযরত আলী ও আব্দুস সামাদ।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংকল্প কুমার বিশ্বাস ,খালেদ মাহমুদ রুবেল ,আজিজুল হক, মেহেদী হাসান নয়ন, আব্দুল মজিদ, মেহেদী হাসান, স্টুডেন্ট কেবিনেটের সভাপতি আবু বকর প্রমুখ।

এই প্রতিযোগিতায় পাঁচটি দল অংশগ্রহণ করে।