১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের বগুড়া জেলা নারী হ্যান্ডবল দলের প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন

স্পোর্টস রিপোর্টার: প্রকাশিত: অগাস্ট ১৬, ২০২৫, ৮:২০ অপরাহ্ন
জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের বগুড়া জেলা নারী হ্যান্ডবল দলের প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কর্মকর্তাবৃন্দ তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫ এ অংশগ্রহণের জন্য বগুড়া জেলা নারী হ্যান্ডবল দলের দু সপ্তাহব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন।

শনিবার সকালে বগুড়া পুলিশ লাইনস হাইস্কুল এন্ড কলেজ মাঠে নারী হ্যান্ডবল দলের প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ তোছাদ্দেক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুরুল ইসলাম, সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা, হ্যান্ডবল দলের সহকারি কোচ মুক্তার হোসেন। 

দুই সপ্তাহব্যাপী হ্যান্ডবল ক্যাম্পে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কোচ রুবেল হোসেন। প্রশিক্ষণে মোট ২০ জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেছে। চলতি মাসের ২০ তারিখ হতে ঢাকায় প্রতিযোগিতা শুরু হবে।