জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে রবিবার বিকেল ৪ টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন , দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল , জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন , বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা প্রমুখ ।
উদ্বোধনী খেলায় দুপচাঁচিয়া উপজেলা ১-০ গোলে সারিয়াকান্দি উপজেলাকে হারিয়ে শুভ সূচনা করে।
উদ্বোধনী খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়। মাঠের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই স্টেডিয়ামের আশে পাশের বিল্ডিংয়ের ছাদে, গাছের ডালে এবং ফ্লাডলাইটের খুটির ওপরে বসে খেলা উপভোগ করেন। দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শক, বাস, ট্রাক এবং ভটভটি নিয়ে মাঠে উপস্থিত হয়।
সোমবার বিকেল সাড়ে ৩টায় শাজাহানপুর উপজেলার মুখোমুখী হবে সোনাতলা উপজেলা।