শুক্রবার কিড্স কেয়ার ফাউন্ডেশন পাঠাগার কারবালা পাড়া নিশিন্দারা বগুড়ার উদ্যোগে সিরাতুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে বিকাল সাড়ে তিন ঘটিকায় পাঠাগার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি শাহসুলতান কলেজ, বগুড় ‘র সহযোগী অধ্যাপক এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক গীতিকার সুরকার কবি এ কে আজাদ।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার আসাদুল ইসলাম, প্রভাষক মোঃ মিজানুর রহমান, মোঃ মাহবুব আলম পাশা, মোঃ হারুনুর রশিদ প্রমূখ।
তিনটি বিভাগের ৯ টি বিষয়ে প্রায় দুই শতাধিক প্রতিযোগী প্রতি যোগিতায় অংশগ্রহণ করে। ২৯ জন বিজয়ী দের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।