বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার‘-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত ওই তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ।
আজ বৃহস্পতিবার, বেলা সাড়ে ১২টায় (১৮ সেপ্টেম্বর ২০২৫) সংশ্লিষ্ট এই তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, মো: হাসনাইন নাহিয়ান সজিব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আবু হানিফ, ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রুবেল হোসেন ।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট-এর মাধ্যমে আগুনে ওই তিনটি পরিবারের বাড়িঘর ভস্মিভূত হয়।