বগুড়া রেল স্টেশন এলাকা থেকে দুলু সরকার (৬০) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রেল স্টেশন এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত দুলু বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর এলাকার বাসিন্দা এবং আজহার আলী সরকারের পুত্র।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করে রেলওয়ে স্টেশন ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।