১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন‎ বগুড়া শাখার সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন‎ বগুড়া শাখার  সম্মেলন অনুষ্ঠিত


‎আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখার শিক্ষক প্রতিনিধি সম্মেলন শনিবার অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকারের সভাপতিত্বে ও অধ্যাপক মতিউর রহমানের সঞ্চালনায় বগুড়ার চকফরিদ কলোনীর শাহ অলিউল্লাহ মিলনায়তনে  অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি  ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম । 


‎প্রধান অতিথি বলেন ,অবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে, পূর্ণাঙ্গ উৎসব ভাতা , সম্মানজনক বাড়ি ভাড়া, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, ইবতেদায়ী মা্রাসা ও অনার্স কোর্সের শিক্ষকগণকে  এমপিওভুক্ত করতে হবে । তিনি আরো বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণকে পেনশনের সুবিধার আওতায় আনতে হবে  সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করতে হবে ।
‎ 
‎বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারি‎ অধ্যাপক মুহাঃ রবিউল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখার উপদেষ্টা ‎অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখার উপদেষ্টা ‎মাওলানা মানছুরুর রহমান, ‎উপদেষ্টা ‎অধ্যাপক আব্দুল বাছেদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগরী মাখার সেক্রেটারী ‎অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, মোঃ আব্দুল মজিদ প্রমূখ।