১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

বগুড়ায় মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ৭:২৭ অপরাহ্ন
বগুড়ায় মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

 

মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার বগুড়া সদরের এরুলিয়াই মাদক বিরোধী র‌্যালী  অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবক শাহীন আলমের সভাপতিত্বে র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি শহিদুল ইসলাম শহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরুলিয়া ইউনিয়ন বিট অফিসার এস আই আব্দুস সালাম।

বক্তারা তাদের বক্তব্যে  বলেন মাদক একটি সামাজিক ব্যাধি মাদক নির্মুল করতে সবার এগিয়ে আসতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা সুলতান আলী,ব্যাংকার আফজাল হোসেন,মাওলানা শহীদুল ইসলাম, হাজি মারুফ বিল্লাহ, আমিনুল ইসলাম বাবু, সমাজসেবক মিজানুর রহমান, আবু হুরায়রা, মেহেদী হাসান সহ প্রমুখ