জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারী ও সেই আদেশের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে স্থানীয় পৌর পার্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সবাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, আল-আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, জামায়াত নেতা মিজানুর রহমান, আব্দুস ছালাম তুহিন, এড. শাহীন মিয়া, নুরুল ইসলাম আকন্দ, ইকবাল হোসেন প্রমূখ।
বক্তারা অবিলম্বে জামায়াতে ইসলামীর ৫ দফা মেনে নেওার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।