১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

বগুড়ায় শিবির নেতা শহীদ পাশা স্মরণে ফুটবল টুর্ণামেন্ট

স্পোর্টস রিপোর্টার: প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ৪:১৪ অপরাহ্ন
বগুড়ায় শিবির নেতা শহীদ পাশা স্মরণে ফুটবল টুর্ণামেন্ট


সোমবার সকালে শহীদ চাঁন্দু ক্রীড়া কমপ্লেক্সে বগুড়া শহর ছাত্র শিবির আয়োজিত শহীদ আনিছুর রহমান পাশা আন্ত: থানা ফুটবল টুর্ণামেন্টর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সেক্রেটারী শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন শহর শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হুসাইন সাঈদী, সাবেক ছাত্র নেতা এ এইচ এম শফিক, এনামুল হক রানা।

 খেলায় আলিয়া থানা শাখাকে ৪-০ গোলে পরাজিত করে জয়লাভ করে পুলিশ লাইন্স থানা।

খেলা পরিচালনা করেন শহর শাখার আইন সম্পাদক আল জাবের হক্কানী।