৬ বৈশাখ, ১৪৩৩

১৯ এপ্রিল, ২০২৬

সিরিজের প্রথম টি-টুয়েন্টি

চট্রগ্রামে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার: প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন
চট্রগ্রামে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম টিতে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো ওয়েষ্ট ইন্ডিজ। টসে জিতলে যেকোন দল আগে ব্যাট করতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছিল আগেই। বিশেষ করে ওয়েষ্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি উইকেট দেখার পরই এমন আভাস মিলেছে।

বাংলাদেশ দল আজকে জাকের আলীকে বাদ দিয়েই মাঠে নামছে। ধারাবাহিক ব্যর্থতার কারনে জাকের আলীর এই পরিনতি প্রত্যাশিতই ছিল।

এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তাসকিন আহম্মেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহম্মেদ ও তানজিম হাসান সাকিব।