১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

অবহেলিত বগুড়ার উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট দিন : আবিদুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি: প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন
অবহেলিত বগুড়ার উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট দিন : আবিদুর রহমান


বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেছেন, বগুড়াবাসী বারবার একটি দলকে ভোট দিয়ে বিজয়ী করলেও কাংখিত উন্নয়ন পায়নি। বগুড়া ৬ আসনের জনগণ বারবার যাদেরকে নির্বাচিত করেছে তারা জনগণের কতা না ভেবে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল। ফলে বগুড়াবাসী কাংখিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এবার সুযোগ এসেছে নিজেদের অধিকার আদায় করার। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে অবহেলিত এলাকার উন্নয়ন হবে। মানুষ তার মৌলিক অধিকার পাবে। রাস্তা-ঘাটের উন্নয়ন হবে। নারী ও শিশুদের কল্যাণ নিশ্চিত হবে।

 শুক্রবার বিকেলে বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ডের ইছাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইছাইদহ জামায়াতে ইসলামী এবং যুব ও শ্রমিক ইউনিট আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত সার্জেন্ট মো: ফেরদৌস রহমান, সহসভাপতি ছিলেন জামায়াতে ইসলামী ইছাইদহ ইউনিটের সভাপতি মো: রাজিব উদ্দিন প্রামানিক। জনসভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, আইন বিষয়ক সম্পাদক এড. শাহীন মিয়া, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিন, শ্রমিক কল্যাণে ফেডারেশন শহর শাখার সেক্রেটারি আনোয়ার হোসেন, ২০নং ওয়ার্ড জামায়াতের আমির শামসুজ্জামান মাস্টার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম, ইছাইদহ ইউনিটের সহসভাপতি আব্দুল কুদ্দুস (দুদু)। অনুষ্ঠান সঞ্চালনায় চিলেন হাসান সরকার ও বাদল প্রামানিক।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে একটি আকর্ষনীয় দাঁড়িপাল্লা উপহার দেওয়া হয়। প্রধান অতিথি উপহার গ্রহণ করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।