বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-৬ সদস আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল আজ শনিবার শহরের জলেশ্বরীতলাসহ ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ করেন।
তিনি বিকেল ৪টা থেকে মাগরিব নামাজের পূর্ব পর্যন্ত এলাকায় সাধারন ভোটারদের নিকট আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষের প্রচারনা চালান। পরে তিনি জলেশ্বরীতলায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।
এসময় তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষার্থী যুবকদের হাতে মাদক তুলে দেবে না, কাজ তুলে দেবে। অতীতে যারাই ক্ষমতায় এসেছে তারাই যুবকদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। জাতিকে নেতৃত্ব শূন্য করতে যুবকদের হাতে মাদক তুলে দিয়েছে। জামায়াতে ইসলামী ছাত্র-তরুণ-যুবকদের নৈতিক ও আদর্শিক শিক্ষামূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে। আগামীতে বাংলাদেশকে কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠায় মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ওয়ার্ড সভাপতি ইলিয়াস মাখদুমের পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আই বি ডাব্লিউ এফ বগুড়ার সভাপতি মাহফুজুল হক, সরকারী আযিযুল হক কলেজের সাবেক সভাপতি আব্দুল হাদি শফিক, ১০নং ওয়ার্ড সভাপতি মোস্তফা তারেক প্রমুখ।