বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আজ বিকেলে গণসংযোগ করেছেন।
তিনি বাদ আছর শহরের নিউমার্কেট থেকে গণসংযোগ শুরু করেন। এসময় নিউমার্কেটের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
নিউ মার্কেটে গণসংযোগ শেষে আবিদুর রহমান সোহেল শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বাসমান মানুষের মাঝে গণসংযোগ করেন এবং লিফলেট বিতরন করেন।
এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, জামায়াত নেতা জাকারিয়া, আবু বক্কর সিদ্দিক, জাকিরুল ইসলাম, মামুন, দেলোয়ার হোসাইন সাঈদী, সামিদুল ইসলাম, আ: হান্নান, আ: বাসেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মি সাথে ছিলেন।