১৮ বৈশাখ, ১৪৩৩

০১ মে, ২০২৬

লাহিড়ীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার: প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ৩:৫১ অপরাহ্ন
লাহিড়ীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া সদর উপজেলা শাখার অধীনস্থ ১০ নং লাহিড়ীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন হয়েছে। বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সরকার সিফাত ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হযরত আলী, সিনিয়র সহ-সভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহান বাবু।

কমিটি গঠনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে।

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সরকার সিফাত বলেন, “এই আংশিক কমিটির মাধ্যমে লাহিড়ীপাড়া ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।” সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শিপন নব-গঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, “তরুণদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল এগিয়ে যাবে।”