১৮ বৈশাখ, ১৪৩৩

০১ মে, ২০২৬

লাহিড়ীপাড়া ইউনিয়নে দাড়িপাল্লা ভোট চেয়ে গণসংযোগ

স্টাফ রিপোর্টার: প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন
লাহিড়ীপাড়া ইউনিয়নে দাড়িপাল্লা ভোট চেয়ে গণসংযোগ



বগুড়া সদর উপজেলাধীন লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দাড়িপাল্লা মার্কার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন নেতাকর্মিরা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে সকাল ৯ টা পর্যন্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাতশিমুলিয়া সাকিদার পাড়া, খানাচাড়া, দক্ষিণপাড়ায় ভোটচেয়ে গণসংযোগ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ বেলাল হোসেন, সেক্রেটারি প্রভাষক হেলাল উদ্দিন, সহঃ সেক্রেটারি নুরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক আজিজুর রহমান, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি নুরুন্নবী, জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি আব্দুর রহমান রাসেল, সেক্রেটারি মাওলানা মোঃ মাহফুজুর রহমান, জামায়াতে ইসলামী ৮ নং ওয়ার্ডের আমীর আবু বক্কর, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ০৮ নং ওয়ার্ডের সভাপতি আঃ বারি, শাহআলম, ফরহাদ,বাসেদ।