১৮ বৈশাখ, ১৪৩৩

০১ মে, ২০২৬

কাহালুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি শেষে আলোচনা সভা  অনুষ্ঠিত

কাহালু (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ৬:১১ অপরাহ্ন
কাহালুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি শেষে আলোচনা সভা  অনুষ্ঠিত

বগুড়ার কাহালুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পেষে বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে রেলওয়ে বটতলায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি আনিসার রহমান আনিস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ,খ,ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন, আব্দুল করিম,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, প্রভাষক শাহাবুদ্দীন, উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ন আহবায়ক আব্দুল হালিম বাদল, উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম তালুকদার আজাদ, সদস্য সচিব ফাহিম আহমেদ সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন মধু, সিনিয়র সহসভাপতি রাকিব ইমতিয়াজ শাওন সহ উপজেলা  পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন।