১৮ বৈশাখ, ১৪৩৩

০১ মে, ২০২৬

বগুড়া সদরের বোর্ডের বাজার ক্রীড়া সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নামুজা (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ৬:১২ অপরাহ্ন
বগুড়া সদরের বোর্ডের বাজার ক্রীড়া সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। শেখেরকোলা ইউনিয়নের তরুন ও যুবকদেরকে মাদক থেকে দুরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা করে সুস্থ দেহ গঠনে, বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বোর্ডের বাজার ক্রীড়া সংঘের উদ্যোগে, ডন ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায়, ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে ভান্ডারপাইকা উচ্চ বিদ্যালয় মাঠে, ভান্ডারপাইকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুল হাসান পিটারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোবারক আলী। 
 
ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজার রহমান হাফি।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরকোলা ইউপি সদস্য তাজুল ইসলাম রাসেল, মহিলা সদস্য রোজিনা বেগম, নুরুইল আদর্শ বহুমুখী সমবায় সমিতি ও ডন ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, ম্যানেজার আব্দুল মমিন, মাহমুদুর রহমান লিটন, মামুনুর রশীদ মামুন, আমির হামজা,জুয়েল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।
 
খেলা পরিচালনা করেন আব্দুল মমিন তাকে সহযোগিতা করেন মতিউর রহমান রুবেল ও মোয়াজ্জেম। ধারা বর্ণনা করেন সোহেল রানা। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিল্লাত হোসেন। 
 
এ সময় ভান্ডারপাইকা উচ্চ বিদ্যালয় মাঠে শত শত ফুটবলপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।