বগুড়া শিবগঞ্জের মহাস্থান এলাকা থেকে কাঁদামাখা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করেছেন শিবগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার মহাস্থান শিলাদেবীর ঘাট এলাকায় ধান কাটা জমিতে আঁদামাখা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।
পুলিশের এই কর্মকর্তা জানান, থানার এসআই হোসেন আলী ডিউটি শেষে মহাস্থান থেকে থানায় আসার পথে ধানক্ষেতে এক ব্যক্তিকে কাঁদামাখা অবস্থায় পড়ে থাকতে দেখে (জীবিত)। ধারণা করা হচ্ছে তিনি মানসিক রোগী অথবা মৃগী রোগী। পরে চিকিৎসার জন্য স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।