বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে সারিয়াকান্দি পৌর বিএনপি। শনিবার (২৯ নভেম্বর) মাগরিব নামাজের পর সারিয়াকান্দি পৌর বিএনপির উদ্যোগে হাফেজিয়া সিদ্দিকিয়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির আয়োজন করেন পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি ও পৌর বিএন পির সাধারন সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
এই দোয়া মাহফিলে যারা উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা,উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, জহুরুল ইসলাম নেদো, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফফর, সাধারণ সম্পাদক সমাদুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শাহিন, পৌর যুবদল নেতা মোস্তফা মামুন,পৌর মৎষ্যজীবি দলের সভাপতি কাঞ্চন প্রাং,সাধারণ সম্পাদক ঘেরু,তাতীদলের সভাপতি বিশে প্রামানিক মাদ্রাসা ছাএ ও মুসল্লীসহ অসংখ্য নেতা কর্মী।