১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়া প্রেসক্লাব ও জেইউবির আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি: প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:১৪ পূর্বাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়া প্রেসক্লাব ও জেইউবির আলোচনা সভা
 
 
শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়া প্রেসক্লাব ও জেইউবি’র যৌথ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার বেলা ১২ টায় ক্লাব মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
 
প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, ক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রহিম বগড়া, জেইউবি’র সাবেক সভাপতি ফজলে রাব্বি ডলার, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন, জেইউবি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, জেইউবি’র নির্বাহী সদস্য প্রতীক ওমর, মাহফুজ মন্ডল, এড.পলাশ খন্দকার, আবুল কালাম আজাদ, সুমন সরদার, সানাউল হক শুভ, মুক্তার শেখ, শহীদ বুদ্ধিজীবী খন্দকার মোফাজ্জাল বারীর ছেলে খন্দাকার ফরহাদুল বারী মতি।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতিকে মেধাশূন্য করতে পার্শ্ববর্তী দেশের চক্রন্তে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। গভীর রাতে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে নিয়ে গণহত্যা চালায়। পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা আরো বলেন, দেশ যখন গণতন্ত্রের পথে চলছে, দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পরাজিত শক্তিরা আরাও মাথা চারা দিচ্ছে। যেভাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আলোচনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, জাফর আহমেদ মিলন, জহুরুল ইসলাম, তোফাজ্জাল হোসেন, সিরাজুল ইসলাম, ফেরদৌসুর রহমান, শামীম আহমেদ, আল-আমিন, আইনুর ইসলাম, মির্জা দুলাল, গোলজার হোসেন মিটু, লিটন, আল মুমিন, রাহেনুর ইসলাম, মেহেদী হাসান লিটন, জিল্লুর রহমান, ঈসা খা প্রমুখ।
 
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা ও সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।