বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বুধবার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ড. মোস্তফা ফয়সাল পারভেজ কাহালু-নন্দীগ্রাম উপজেলার সর্বস্তরের মানু ষের নিকট দোয়া চেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: নূরুল ইসলাম মন্ডল, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মো: মঞ্জুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা নায়েবে আমির আলহাজ্ব মো: আনোয়ার হক, নায়েবে আমির আব্দুল মালেক, সেক্রেটারি মো: গোলাম রব্বানী, ড. আবু সালেহ মামুন, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, সাবেক ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ মানিক, মো: আব্দুস ছাত্তার, শেখ সাদি, যুবনেতা মো: আব্দুল কাদের, আব্দুল আলীম, মাওলানা জুলফিকার, মাওলানা আবু সাইদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে গত ১৮ ডিসেম্বর কাহালু উপজেলা নির্বাহী অফিসারের নিকট হতেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।