১৪ বৈশাখ, ১৪৩৩

২৭ এপ্রিল, ২০২৬

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

স্টাফ রিপোর্টার: প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ৫:০০ অপরাহ্ন
বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন


আসন্ন জাতীয় সংসদ নিরর্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনরীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বৃহস্পতিবার মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বিকেলে দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে তিনি জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে সিনিয়র জেলা নিরর্বাচনর কর্মকর্তা ফজলুল করীমের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হামিদ বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ জামায়াত-শিবির নেতৃবৃর্নদ উপস্থিত ছিলেন।


মনোনয়নপত্র উত্তোলন শেষে অপেক্ষমান সাংবাদিকদের আবিদুর রহমান সোহেল বলেন, ৫৪ বছরে কোন রাজনৈতিক দল জাতির স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। একটি দূর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। বগুড়া-৬ আসনের ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করলে সবাইকে সাথে নিয়ে বগুড়াবাসীর আকাংখা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবো। তিনি বিএনপি মনোনরীত প্রার্থী বিএনরপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান। সেই সাথে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন।