১৭ বৈশাখ, ১৪৩৩

৩০ এপ্রিল, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায়

শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রত্যাশা প্রতিদিন প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়য় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আজ রোববার (১৮ জানুয়ারি) শুনানি হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।